ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের কিছু সামরিক ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি পুনর্গঠনের কথা ভাবছে ওয়াশিংটন। একই সঙ্গে, কুয়েত ও সৌদি আরবে তাদের সামরিক উপস্থিতি কমিয়ে আনার চিন্তাভাবনা চলছে। মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, এসব অঞ্চলের কিছু ঘাঁটি সরাসরি ইসরায়েলে স্থানান্তর করা হতে পারে।
আরও পড়ুন
শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান।
বিশেষ করে, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিটি গত ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে দফায় দফায় হামলার শিকার হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এসব হামলায় মার্কিন কমান্ড হেডকোয়ার্টার্সসহ অন্তত ১২টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এখন পর্যন্ত এই ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
আরও পড়ুন
ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
এদিকে ইরানের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ সই হওয়ার পর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় পরিবর্তন দেখা গেছে। যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের মনোভাব এখন সম্পূর্ণ বিপরীত দিকে মোড় নিয়েছে।
কুইনিপিয়াক ইউনিভার্সিটির এক জাতীয় জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ মার্কিন ভোটার মনে করেন ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযান চালানো একেবারেই ‘উচিত হয়নি’।
সূত্র: মিডল ইস্ট আই
কেএএ/








