টানা কয়েক দিনের ভারী বৃষ্টি। এই বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। চন্দনাইশ উপজেলার হাসিমপুর ও দোহাজারী বটতলা এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে থই থই পানি। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। আবার মহাসড়কে ওঠা পানিতে জাল ফেলে মাছ ধরতেও দেখা গেছে। এসব দৃশ্য নিয়ে ছবির গল্প।

















