ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি ওষুধ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।বিজিবি জানায়, ব্যাটালিয়নের লড়াইঘাট, শ্রীনাথপুর, নতুনপাড়া, শ্যামকুড়, কুসুমপুর ও মাধবখালী বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ, ৭০ বোতল ভারতীয় সিরাপ, ৫ হাজার ৬৮০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ এবং ২১২ পিস ভায়াগ্রা জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রাজনীতি
মহেশপুর সীমান্তে অভিযানে বিপুল মাদক ও ওষুধ উদ্ধার

শেয়ার করুন







