প্রণ টেম্পুরা

যা লাগবে : চিংড়ি ২০টি, লবণ স্বাদমতো, লেবুর রস ২ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, তেল পরিমাণমতো, টেম্পুরা পাউডার পরিমাণমতো।

যেভাবে করবেন : চিংড়ি পরিষ্কার করে এর সঙ্গে লবণ, গোল মরিচ গুঁড়া, লেবুর রস, সয়াসস, টমেটো সস দিয়ে মেখে ১ ঘণ্টা রেখে দিন। এবার একটি পাত্রে টেম্পুরা পাউডার নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে মেখে ব্যাটার বানিয়ে এবার মেখে রাখা চিংড়িগুলো দিয়ে ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে ভেজে পরিবেশন করুন মজাদার প্রণ টেম্পুরা।

স্পাইসি চিকেন মাশরুম

যা লাগবে : মাশরুম ২ ক্যান, লবণ স্বাদমতো, লেবুর রস আধা কাপ, গোল মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ, চিকেন বোনলেছ ২০০ গ্রাম, ধনিয়া পাতা ১ টেবিল চামচ, বাটার ২ টেবিল চামচ।

যেভাবে করবেন : মাশরুম কেটে নিন। মুরগির মাংস কিউট করে কেটে লবণ দিয়ে সিদ্ধ করুন। প্যানে বাটার দিয়ে রসুন কুচি ভেজে তাতে মুরগির মাংস, মাশরুম ও অন্যান্য সব উপকরণ দিয়ে সতে করে পরিবেশন করুন।

ফ্রুট চার্ট

যা লাগবে : আপেল ২টি, আঙুর ২৫টি, চেরি ৫টি, আম ২টি, কলা ২টি, চিজ ১০০ গ্রাম, বিট লবণ, লবণ, চিনি, গোল মরিচ গুঁড়া, আনারস ১টি।

যেভাবে করবেন : সব ফল কেটে নিন। চিজ কিউব করে কেটে নিন। এবার একটি পাত্রে ফলের সঙ্গে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে চিজ দিয়ে আবার মিশিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।