বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির (এমএনইউ) গ্রন্থাগারে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের রচিত ‘পাওয়পার অব বন্ডিং অ্যান্ড নন ওয়েস্টার্ন সফ্ট পাওয়ার স্ট্যাটেজি’ বইটি উপহার দেওয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমএনইউ-এর উপাচার্য ড. আইশাথ শেহেনাজ আদম বইটি গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাসহ শিক্ষক, গবেষক এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
এ যেন এক টুকরো বাংলাদেশ
হাইকমিশনার শিক্ষা, গবেষণা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘পাওয়ার অফ বন্ডিং’ পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও জনগণের মধ্যে সম্পর্কভিত্তিক সফট পাওয়ারের একটি নতুন ধারণা, যা দুই দেশের বিদ্যমান বন্ধুত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উপাচার্য ড. আইশাথ শেহেনাজ আদম বাংলাদেশ–মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করে বলেন, এই গ্রন্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি মূল্যবান সংযোজন হবে। তিনি ভবিষ্যতে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
এমআরএম








