ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাসপাতালটিতে হাম ও উপসর্গ নিয়ে ৬২ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।

তিনি জানান, মারা যাওয়া ছেলে শিশুর বয়স ৯ মাস। তার বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। সে হামের পাশাপাশি নিউমোনিয়া আক্রান্ত ছিল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩২ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ হয়ে চিকিৎসাধীন আছে ৮৯ শিশু।