মানব স্নায়ুকোষ ব্যবহার করে পরীক্ষাগারে কৃত্রিম মস্তিষ্ক তৈরির দাবি করেছে ইরান। এই কোষ শেখার সক্ষমতাসম্পন্ন স্নায়বিক নেটওয়ার্ক গঠন করতে পারে। দেশটির সমন্বিত বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন টাস্কফোর্সের সচিব আতাউল্লাহ পুর-আব্বাসি মেহের নিউজ এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন। তার মতে, ইরানের গবেষকরা মানবদেহের বাইরে স্নায়ুকোষ বৃদ্ধি করার প্রযুক্তিগত জ্ঞান আয়ত্ত করেছেন। এই স্নায়ুকোষ নিজেদের মধ্যে সংযোগ তৈরি করে, যেমনভাবে মস্তিষ্কের মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ায় স্নায়ুকোষ কাজ করে। তবে এ প্রযুক্তি এখনই বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য নয়। টিভি ব্রিকস।








