মনপুরায় মৎস্যসম্পদ রক্ষায় যৌথ অভিযান চালিয়ে বাংলাবাজারের একটি দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ চায়না দুয়ারি এবং কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জব্দকৃত ৮৫ লাখ টাকার জাল নদীর পাড়ে স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। বাংলাদেশ কোস্টগার্ড ও উপজেলা মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

এর আগে বুধবার রাতে কোস্টগার্ড উপজেলার বাংলাবাজার এলাকায় ওই অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জাল জব্দ করে।