মাতামুহুরীতে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচা আবুল হাশেম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই ঘটনায় তার বড় ভাই নুরুল আজিম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আবুল হাশেম পূর্ববড় ভেওলা ইউনিয়নের বাসিন্দা। জানা যায়, সোমবার দুপুরে পারিবারিক বিরোধ কেন্দ্র করে নুরুল আজিমের সঙ্গে তার ভাতিজা মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ রাসেলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বড় ভাইকে রক্ষা করতে এগিয়ে এলে আবুল হাশেমকেও মারধর ও ছুরিকাঘাত করা হয়। এতে দুই ভাই গুরুতর আহত হন। আবুল হাশেমের পেটে গুরুতর আঘাত লাগে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিন দিন পর বৃহস্পতিবার আইসিইউতে আবুল হাশেম মারা যান।