জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা শাখার এক নেতাকে তুলে নিয়ে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিজ দলের আরেক নেতার বিরুদ্ধে এই অভিযোগ করেন জেলা শাখার মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন। শনিবার রাতে সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল হোসাইন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বাসস্ট্যান্ড থেকে দলের কয়েকজন তাকে জোর করে একটি সিএনজিতে তুলে শ্রীমঙ্গলের দিকে নিয়ে যান। এ সময় তাকে এহসান জাকারিয়ার (জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক) সঙ্গে দ্বন্দ্বে জড়ালে মেরে গুম করে ফেলার হুমকি দেয় তারা।








