কুমিল্লার মেঘনা উপজেলার মীম আক্তার হত্যার প্রতিবাদে এবং সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার মেঘনা থানার সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশে বাগ্বিতণ্ডা হয়।
প্রায় এক বছর আগে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. সিয়ামের সঙ্গে পারিবারিকভাবে মীমের বিয়ে হয়। ঘটনার দিন ভোরে সিয়াম তার শাশুড়িকে ফোন করে জানান, ঘুম থেকে ওঠে মীমকে পাচ্ছি না। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, মেঘনায় মহাসড়কে মীমের লাশ পাওয়া গেছে।








