মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ১৩ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ৫ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন–মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের ববিতা খাতুন (৪৫) ও প্রিয়া খাতুন (১৮); সদর উপজেলার আশরাফপুর গ্রামের মিলন (১৮), চাঁদবিল গ্রামের রেনুয়ারা খাতুন (৫৪) ও জামাল উদ্দীন (৬৫) এবং দক্ষিণ শালীকা গ্রামের ওসমান (২৮)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল বাসটি। শহরের ওয়াপদা মোড় এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে একটি ট্রাক ইউটার্ন নিচ্ছিল। এ সময় একটি ইজিবাইককে জায়গা দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের ডোবায় উল্টে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৩ যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। ক্রেন দিয়ে বাসটি তোলার পর নিশ্চিত হওয়া যাবে এর নিচে কেউ চাপা পড়ে আছে কি না। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।\
রাজনীতি
মেহেরপুরে বাস উল্টে খাদে, নারী-শিশুসহ আহত ১৩

শেয়ার করুন






