বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মেহেরপুর জেলার ২৯টি শাখা পোস্ট অফিসে বৃহস্পতিবার ৩য় দিনের মতো কলমবিরতি পালন হয়েছে। এসময় পোস্ট অফিসে ডাক গ্রহণ করা হলেও কোনো ডাক বিলি বণ্টন করা হয়নি। ২৯টি শাখা পোস্ট অফিসে পোস্ট মাস্টারসহ ৭৫ জন লোকবল রয়েছে। মেহেরপুর জেলা ডাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদ হোসেন জানান, তাদের দাবি পূরণ না হলে আগামী ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে।