ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে চলমান ব্যক্তিগত ও কূটনৈতিক বিরোধের জের ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অদ্ভুত ছবি শেয়ার করে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন। আশি বছর বয়সি ট্রাম্প দাবি করেছেন-মেলোনি তার প্রতি অতিরিক্ত আসক্ত এবং এই কারণে তার সুরক্ষায় এখন ইতালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি আইনি নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মেলোনির সঙ্গে একটি এডিট করা ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে ইতালির এই ডানপন্থি নেত্রী ট্রাম্পের দিকে তাকিয়ে হাসছেন। দ্য গার্ডিয়ান।








