আবারো ম্যাচ অফ দ্যা ম্যাচ হয়েছেন লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে চারম্যাচে এই নিয়ে তিনবার তিনি এই পুরস্কার জিতলেন তিনি। কেপ ভার্দের বিপক্ষে নাটকীয় ৩-২ ব্যবধানে জয়ের পর আর্জেন্টিনাকে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে। এরপর পুরস্কার নিতে এসে যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামের মিক্সড জোনে লিওনেল মেসির একটি মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ঐ নারীর করা প্রশ্ন শোনার আগে আর্জেন্টাইন অধিনায়ক ঐ নারী সাংবাদিককে গালে চুমু দিয়ে শুভেচ্ছা জানান। সাংবাদিকটির নাম সোফি মার্তিনেজ। তিনি আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল টেলেফির সাংবাদিক।

শুভেচ্ছা জানানোর পর মেসি হেসে বলেন, 'তারপর আবার বলে আমি নাকি তোমাকে শুভেচ্ছা জানাই না। বলে, আমি যদি তোমার দিকে তাকাই, তাহলে নাকি সত্যি তাকাই না। আমি যদি তাকাই, তাহলে তাকিয়েই থাকি; আর যদি শুভেচ্ছা জানাই, তাহলে সত্যিই জানাই।'

সোফি মেসিকে ধন্যবাদ জানিয়ে বিষয়টি আর না বাড়িয়ে বলেন, 'চলুন, আমরা আবার সেই বিষয়েই ফিরে যাই, যেটা আমরা সবচেয়ে বেশি উপভোগ করি—আমাদের কাজ।'

এরপর তিনি কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর শেষ ষোলো নিশ্চিত করার অনুভূতি সম্পর্কে মেসিকে প্রশ্ন করেন। কিন্তু মেসি এমনটা কেন করলেন? আর্জেন্টিনার অনেক সমর্থকের মতে, এটি ছিল গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুজবের জবাব।

সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছিল, সোফি মার্তিনেজকে নাকি গোপনে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের কাছে যেতে নিষেধ করা হয়েছে। কিছু পোস্টে বলা হয়, সাংবাদিকের আচরণ নাকি 'সমস্যা তৈরি করতে পারে।' এমনই একটি পোস্ট এক্স (সাবেক টুইটার)-এ ২০ লাখেরও বেশি বার দেখা হয়।

এমন গুজবও ছড়ায় যে, এই সিদ্ধান্ত নাকি আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের স্ত্রীদের পক্ষ থেকে এসেছে। তাই অনেকের মতে, মেসির প্রকাশ্য এই শুভেচ্ছা ও গালে চুমু দেওয়ার মাধ্যমে তিনি এসব গুজবকে কার্যত ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে মিশর। ম্যাচটি আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত হবে।

আরআর/এসকেডি/এএসএম