ফুটবল ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে, যেগুলো পরিসংখ্যান দিয়ে বোঝানো যায় না। এগুলো গল্প হয়ে থাকে। কিংবদন্তির অংশ হয়ে যায়। ডালাসে আজ সকালে আর্জেন্টিনার ৩–১ গোলের জয়ও এমনই একটি গল্পের ভেতর ঢুকে পড়ল—যেখানে প্রতিপক্ষ জর্ডান। ম্যাচের ৮০ মিনিটে গোল করেন মেসি। এ নিয়ে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে তিনি গোল করলেন।ফুটবলের ইতিহাসে এর আগে এমনটা কেউ পারেনি। তিনি পেছনে ফেললেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জেয়ারজিনহোর মতো কিংবদন্তিদের।
খেলাধুলা
মেসির বিশ্ব রেকর্ড

শেয়ার করুন







