বিশ্বকাপে আর্জেন্টিনার জয় এবং লিওনেল মেসির গোলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্বভাবসুলভ রসিকতায় ভক্তদের নজর কেড়েছেন অভিনেতা খায়রুল বাসার।

নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মেসি আসবেন আর গোল হবে না! তা বেমানান লাগবে বলে উনি ১ গোলেই থামলেন আরকি!’

আর্জেন্টিনার খেলার ধরন নিয়েও মজার ছলে মন্তব্য করেন এই অভিনেতা। তিনি লেখেন, ‘একটু আয়েসি দল, তাই অতিরিক্ত চাপ না থাকলে ৩ গোলের ওপর আমরা যেতে চাই না। তাছাড়া অল্পতে কাজ হলে অতিরিক্ত ভয়-ভীতি প্রদর্শনের চর্চাও আর্জেন্টিনার নাই।’

প্রতিপক্ষ দল জর্ডান জাতীয় ফুটবল দল-এর প্রশংসাও করেছেন খায়রুল বাসার। স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘মোটকথা, ভালো একটা দলের বিপক্ষে জর্ডান ভালো চেষ্টা করেছে। আগামীর জন্য শুভকামনা।’

খায়রুল বাসারের এই রসিক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকে তার রসবোধের প্রশংসা করছেন। আবার অনেকেই মন্তব্যে নিজেদের ফুটবল উন্মাদনার কথাও তুলে ধরছেন।

 

এলআইএ