উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত চারটি মেট্রোরেল স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে ২০-২৫টি অবৈধ দোকান উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চলে। উত্তরা উত্তর, উত্তরা দক্ষিণ, উত্তরা সেন্টার ও পল্লবী স্টেশন- এই চারটি স্টেশনে অভিযান পরিচালিত হয়।অভিযানে অবৈধ দোকান, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা অপসারণ করা হয়। দখলদার ও স্থানীয় বাসিন্দাদের ফুটপাত দখল না করতে এবং মেট্রোরেল যাত্রীদের চলাচলের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মৌখিক সতর্ক করা হয়।অভিযানে এমআরটি পুলিশ, তুরাগ থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।