ঢাকার মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।
শনিবার (৪ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- সোহাগ হোসেন (১৯), মিজান (২০), জুয়েল (২২), জাহিদুল ইসলাম ওরফে পলু মিয়া (৬০), রাজন (২৫), নিরব (২৮), রাসেল (২৮), নুর আলম (৩২), আ. রহিম (৪২), আসাদুজ্জামান হেজিয়াস (৫২), আব্দূল হাই (৪৯), সাগর (১৮), রবিউল (১৮), রমজান (১৮), ইয়াসিন (১৮), মাহমুদুল হাসান অন্তর (২৬), জিনিয়াস সরকার (২৭), হামীম (২২), নাহিদ (২২), হাবীব (১৯), হাজী মো. জহিরুল ইসলাম (৫২), আনোয়ার হোসেন (৩৪) ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশু দুজন।
মিরপুর মডেল থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, শনিবার মিরপুর মডেল থানা পুলিশ ওই থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
কেআর/এমকেআর








