চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ১৯টি ভারতীয় গরুসহ চারজনকে আটক করেছেন পুলিশ। এসময় চোরাচালানে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার সংলগ্ন গামারী বাগান এলাকা থেকে এসব গরু আটক করা হয়। গরুগুলো করেরহাট সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে পুলিশ।

মিরসরাই সীমান্তে ১৯ ভারতীয় গরুসহ আটক ৪ চোরাকারবারি

আটককৃতরা হলেন- আব্দুর রাজ্জাক (৬৫), নজরুল ইসলাম (২২), মো. আরিফ (২৭) ও রাসেল ওরফে আলম (৩৫)।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, উদ্ধার হওয়া গরু ও পিকআপ দুটি জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এম মাঈন উদ্দিন/কেএইচকে/এমএস