বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো।
১. ইরানের প্রথম সর্বোচ্চ নেতা (Supreme Leader) কে ছিলেন?
ক. আয়াতুল্লাহ আলী খামেনি
খ. আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি
গ. আয়াতুল্লাহ আকবর হাশেমী রাফসানজানি
ঘ. মাহমুদ আহমাদিনেজাদ
উত্তর : খ. আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি
২. সামরিক বিজ্ঞানের পরিভাষায় ‘মিসাইল সাইলো’(Missile Silo) বলতে কী বোঝানো হয়?
ক. মিসাইল বহণকারী বিশেষ যুদ্ধজাহাজ
খ. ভূগর্ভস্থ সুরক্ষিত মিসাইল উৎক্ষেপণকাঠামো
গ. মিসাইল ধ্বংস করার অ্যান্টি-ব্যালিস্টিক ব্যবস্থা
ঘ. রাডার ফাঁকি দিতে সক্ষম স্টিলথ মিসাইল
উত্তর: খ. ভূগর্ভস্থ সুরক্ষিত মিসাইল উৎক্ষেপণকাঠামো

৩. সারা দেশে ১ জুলাই ২০২৬ থেকে বাধ্যতামূলকভাবে চালু হওয়া সর্বজনীন আন্তলেনদেন–ব্যবস্থা -
ক. স্মার্ট পে
খ. বিডি কিউআর
গ. টাকা পে
ঘ. বাংলা কিউআর
উত্তর: ঘ. বাংলা কিউআর
৪. ‘বাংলা কিউআর’ লেনদেনের জন্য মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বা পরিচালনা ফি-এর ‘সর্বনিম্ন’ হার নির্ধারণ করা হয়েছে -
ক. ০.৫%
খ. ১%
গ. ১.৫%
ঘ. ০.৮%
উত্তর: খ. ১%
৫. ২০২৭ সালের মধ্যে বাংলাদেশের মোট লেনদেনের কত শতাংশ ডিজিটাল মাধ্যমে (ক্যাশলেস) সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে?
ক. ৭৫%
খ. ৫০%
গ. ৯০%
ঘ. ৬০%
উত্তর: ক. ৭৫%
৬. আন্তর্জাতিক পুঁজিবাজারে ‘বাংলা বন্ড’ প্রথম কোন শেয়ারবাজারে তালিকাভুক্ত করা হয়?
ক. ঢাকা স্টক এক্সচেঞ্জ
খ. নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ
গ. লন্ডন স্টক এক্সচেঞ্জ
ঘ. টোকিও স্টক এক্সচেঞ্জ
উত্তর: গ. লন্ডন স্টক এক্সচেঞ্জ
৭. জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন-
ক. রাবাব ফাতিমা
খ. আইরিন খান
গ. তাসনিম আসলাম
ঘ. ড. খলিলুর রহমান
উত্তর: খ. আইরিন খান
৮. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে সরকার ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে?
ক. ১২১তম
খ. ১২৫তম
গ. ১২৭তম
ঘ. ১৩০তম
উত্তর: গ. ১২৭তম
৯. ২০২৬ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে ১৭৩টি শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান কততম?
ক. ১৭৩তম
খ. ১৬৮তম
গ. ১৭১তম
ঘ. ১৭০তম
উত্তর: গ. ১৭১তম
১০. সম্প্রতি মোট কতটি দেশ নিম্নমধ্যম আয়ের দেশ থেকে উচ্চমধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে?
ক. ৫টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৬টি
উত্তর: ক. ৫টি (শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ফিলিপাইন, জর্ডান ও মাইক্রোনেশিয়া—এই পাঁচটি দেশ সম্প্রতি উচ্চমধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।)
চাকরির পাশাপাশি পড়াশোনায় তিন বিসিএসে সফল মেহেদী হাসান বললেন, বিসিএস প্রস্তুতির ৬ কৌশল১১. ২০২৬ সালে ৩৬তম ন্যাটো (NATO) শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
ক. ফ্রান্স
খ. যুক্তরাজ্য
গ. তুরস্ক
ঘ. জার্মানি
উত্তর: গ. তুরস্ক
১২. সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন?
ক. ফ্রান্স
খ. মেক্সিকো
গ. জার্মানি
ঘ. স্পেন
উত্তর: ঘ. স্পেন
১৩. কারমান লাইন (Karman line) বলতে কী বোঝায়?
ক. দুটি দেশের মধ্যবর্তী আন্তর্জাতিক বিমান চলাচলের সীমানা
খ. পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাকাশের মধ্যকার কাল্পনিক সীমানা
গ. ওজোন স্তরের সর্বোচ্চ সীমা
ঘ. পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের শেষ প্রান্ত
উত্তর: খ. পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাকাশের মধ্যকার কাল্পনিক সীমানা (কারমান লাইন সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার (প্রায় ৬২ মাইল) উচ্চতায় অবস্থিত ধরা হয়।)
বুয়েট থেকে বিসিএস: রিভার-কেয়ার একসঙ্গে জয়ী হওয়ার গল্প১৪. CONMEBOL কী?
ক. উত্তর আমেরিকার একটি বাণিজ্যিক জোট
খ. দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা
গ. ইউরোপীয় ইউনিয়নের একটি বিশেষ শাখা
ঘ. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এশীয় আঞ্চলিক ফেডারেশন
উত্তর: খ. দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা
১৫. CAPTCHA-এর পূর্ণরূপ কী?
ক. Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart
খ. Computer Automated Public Test for Compatibility and Human Ability
গ. Cyber Automated Process for Turing test and Computer Humans Access
ঘ. Completely Automated Private Turing test to tell Computers and Humans Apart
উত্তর: ক. Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart
শাটল ডিপ্লোম্যাসি-ভাইকিং রো-সামার দাভোস কী







