বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারিং ও ভিএআরের দুটি সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি তুলেছে মিসর। দলটির কোচ হোসাম হাসানের দাবি ৬২ মিনিটে মোস্তফা জিকোর করা গোলটি অন্যায্যভাবে বাতিল করা হয়েছে, আবার আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউল হলেও সেটি আমলে নেওয়া হয়নি। হয়তো আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে বিশ্বকাপে টিকিয়ে রাখতেই মিসরের সঙ্গে এ অন্যায় করা হয়েছে, এমন মন্তব্য করেছেন মিসরের কোচ। রেফারিকে ‘জালিম’ আখ্যা দিয়েছেন ফরোয়ার্ড জিকো।
খেলাধুলা
মিসরের গোল কেন বাতিল, আর্জেন্টিনার কেন নয়
শেয়ার করুন







