মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া দেশব্যাপী রক্তক্ষয়ী গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বিশ্বজুড়ে সহিংসতা ও সশস্ত্র সংঘাতের তথ্য সংগ্রহকারী আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্ট (একলেড)-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরের এই গৃহযুদ্ধে দেশটির সবপক্ষ মিলিয়ে এ পর্যন্ত মোট এক লাখ একশ চৌদ্দজন মানুষ সংঘাতজনিত কারণে প্রাণ হারিয়েছেন। উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে নোবেলজয়ী নেত্রী অং সান সু চির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উৎখাত করে দেশটির সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। এরপর থেকে বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি বাহিনীর লড়াই চলছে। ফ্রান্স ২৪।