মোংলায় উপকূলীয় মানুষদের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ব্র্যাকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) সকালে চিলা ইউনিয়নের কলাতলা গ্রামের পশুর নদের পাড়ে ‘রেইন ফর লাইফ প্রজেক্ট’-এর আওতায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি ছিলেন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)-এর কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ।
অনুষ্ঠানে ইউএনও শারমিন আক্তার সুমী বলেন, ‘সরকার পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগাবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ব্র্যাকের ম্যানগ্রোভ বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ’
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক প্রকল্পের অপারেশন ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক কর্মকর্তা তৃপ্তি সর্দার, সাহানা বেগম, বিএনপি নেতা সুরাজ মন্ডল ও ইয়ুথ লিডার ইমন।
আবু হোসাইন সুমন/এসআর/জেআইএম








