মোটরসাইকেল চুরি করে দ্রুত সরে পড়ার চেষ্টা করেছিল চোর। কিন্তু কপাল মন্দ! অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেই একটি দেওয়ালে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। দুর্ঘটনায় সড়কে ছিটকে পড়েন অভিযুক্ত ব্যক্তি। সেই সুযোগে ছুটে আসা স্থানীয় বাসিন্দারা তাকে ধরে পুলিশে তুলে দেয়।
সম্প্রতি ঘটনাটি ঘটে ভারতের উড়িষ্যা রাজ্যের কটক জেলার মধুপাটনা থানাসংলগ্ন এলাকায়।
আরও পড়ুন
ব্যাংক ম্যানেজারকে চড় মারলেন সাবেক মন্ত্রীর মেয়ে, ভিডিও ভাইরাল
স্থানীয় পুলিশ জানিয়েছে, মধুপাটনা থানার আওতাধীন তিনিঘারিয়া নুয়াসাহি এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালানোর সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দেওয়ালে ধাক্কা দেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুর্ঘটনার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান অভিযুক্ত ব্যক্তি। ঘটনা দেখে আশপাশের লোকজন দ্রুত সেখানে ছুটে আসেন।
ओडिशा के कटक में चोरी की बाइक लेकर फरार हो रहा एक चोर अनियंत्रित होकर सड़क किनारे दीवार से टकरा गया। हादसे के बाद स्थानीय लोगों ने उसे मौके पर ही पकड़ लिया और पुलिस के हवाले कर दिया। बाइक मालिक की शिकायत पर FIR दर्ज कर पुलिस मामले की जांच में जुट गई है.#Odisha | #Thief |… pic.twitter.com/hoIwHuKP5v
— AajTak (@aajtak) August 1, 2026
এরপর পালানোর সুযোগ না দিয়ে তাকে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে মধুপাটনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।
আরও পড়ুন
ভারতে আন্দোলন / একে-৪৭ দিয়ে ছাত্রদের দিকে গুলি ছোড়ে পুলিশ, ভিডিও ভাইরাল
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন দাবি করেন, আটক ব্যক্তিকে দেখে তাদের মনে হয়েছে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। তবে তিনি সত্যিই অ্যালকোহলের প্রভাবে ছিলেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি পুলিশ।
এ বিষয়ে তদন্তের অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
খবর পেয়ে মোটরসাইকেলের মালিক থানায় যান এবং চুরির অভিযোগে আনুষ্ঠানিক মামলা করেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। গ্রেফতার ব্যক্তি আগে এ ধরনের কোনো অপরাধে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
কেএএ/








