রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- মো. কামরুল হাসান (৬৫), মাহবুব (১৯), আরিফ (১৯), লিটন আলী (২৮), মো. সোহাগ হোসেন (২৩), মো. হালিম (৪২), মো. ইব্রাহীম (২৪), মো. জোবায়ের আহম্মেদ অপু (২৭), আব্দুর রহিম (২৬), মো. ইমরান (২৪), মো. মানিক (২০) ও মো. সোহেল (২৫)।
মুগদা থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, বৃহস্পতিবার (১৬ জুলাই) মুগদা থানা পুলিশ ওই থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমআইএইচএস








