মুক্তাগাছায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৮ বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন নামের যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। উপজেলার মানকোন ইউনিয়নে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। জানা যায়, সোমবার বিকালে বাড়ির পাশে খেলছিল শিশুটি। এ সময় প্রতিবেশী সুমন তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে পাশের একটি নির্মাণাধীন ভবনের টিউবওয়েল কক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে।