নয়াভাঙনী নদীতে একটি লাকড়ি বোঝাই ট্রলারে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত ৩টায় মুলাদী ও মেহেন্দীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদীর খাসেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলারের মাঝি রেজাউল শেখ বাদী হয়ে মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানায় অভিযোগ করেছেন। রেজাউল শেখ জানান, শনিবার রাত ৩টায় ৪-৫ জন দুর্বৃত্ত রামদা, ড্যাগার, ছোড়া নিয়ে খাসেরহাট বন্দর এলাকায় নোঙর করে রাখা ট্রলারে উঠে সবাইকে জিম্মি করেন। পরে তারা নগদ ৪৩ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও লাইটসহ বিভিন্ন মালপত্র নিয়ে যায়।