আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালের উত্তেজনা শুধু ফুটবলেই সীমাবদ্ধ ছিল না, বিতর্কও ছড়িয়েছে মাঠের আচরণ নিয়ে। ইংল্যান্ডের মিডফিল্ডার জুদ বেলিংহামের বার্কোকে চড় মারার ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা।

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ের ম্যাচে জুদ বেলিংহাম ও ভ্যালেন্তিন বার্কোর মধ্যে এক উত্তপ্ত মুহূর্ত নজর কেড়েছে।

ম্যাচ শেষে বেলিংহামের বার্কোকে চড় মারার দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ফুটবল সমর্থক এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

একজন সমর্থক সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘বার্কোকে বেলিংহামের ওই চড় ছিল জঘন্য। একই কাজ যদি কোনো আর্জেন্টিনার খেলোয়াড় করতেন, তাহলে এই ঘটনাকে ঘিরে আলোচনার ধরণ সম্পূর্ণ ভিন্ন হতো।’

ঘটনাটি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে মতভেদও রয়েছে। কেউ এটিকে ম্যাচের উত্তেজনার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন মাঠে এমন আচরণের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

আরআর/আইএইচএস/