চট্টগ্রাম-১৪ আসনের সাবেক সংসদ-সদস্য ও সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী (৭৮) মৃত্যুবরণ করেছেন। সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ বেলা ১১টায় কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি ছাত্রজীবনে গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। দীর্ঘদিন আওয়ামী লীগের চন্দনাইশ উপজেলার সভাপতির দায়িত্বও পালন করেন। চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি।