বাংলাদেশজুড়ে যখন পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী, ঠিক সেই আবহ ছড়িয়ে পড়েছিল যুক্তরাষ্ট্রের টেক্সাসের সিডার পার্কেও। ঢাকা ও কলকাতার দর্শকের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকের উপস্থিতিতে ‘চেতনাতে নজরুল’ শিরোনামে সেই আয়োজনে মুগ্ধতা ছড়ান বাংলাদেশের নাট্যপরিচালক, থিয়েটার ব্যক্তিত্ব ও সংগীতশিল্পী কামরুজ্জামান রনি। শুদ্ধ সুর, সংযত আবেগ এবং মঞ্চে তার আত্মবিশ্বাসী উপস্থিতি দর্শকদের উচ্ছ্বসিত করতালিতে বারবার সিক্ত হয়। শুধু সংগীতশিল্পী হিসাবেই নয়, সংগীত পরিচালক হিসাবেও সমান দক্ষতার পরিচয় দিচ্ছেন কামরুজ্জামান রনি। সম্প্রতি নিউ জার্সিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালে মঞ্চস্থ ‘ফ্লাওয়ারস অফ এররস’ নাটকের সংগীত পরিচালনার দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় অস্টিনে সেপ্টেম্বর এ মঞ্চায়িত হতে যাওয়া ‘রাইজিং অফ দ্য মুন’ নাটকের সংগীত পরিচালনার দায়িত্বও পালন করছেন এই শিল্পী। সম্প্রতি নিউইয়র্কের একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি সেরা গায়ক এবং সেরা এডিটর, উভয় বিভাগেই মনোনয়ন অর্জন করেছেন।