নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে আগুন দেওয়া হলেও বিকেলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জুবায়ের সরদার বলেন, গণঅভ্যুথানের দুই বছর পর এমন ঘটনা ঘটা খুবই দুঃখজনক। এটির পাশে একটি পুলিশ বক্স থাকার পরও যদি আওয়ামী লীগের কেউ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে যায় তা আরও দুঃখজনক। আমরা এর স্পষ্ট তদন্ত চাই এবং যারা এটি করেছে তাদেরও বিচার চাই।
আরও পড়ুন
বাঁধ ধসে কাজে আসছে না জিও ব্যাগ, আতঙ্কে এলাকাবাসী
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ভোররাতে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছিলো দুর্বৃত্তরা। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেই সঙ্গে দুর্বৃত্তদের এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশেপাশের সড়ক ও এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ করছে পুলিশ। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গত বছরের ১৪ জুলাই উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন তৎকালীন অন্তবর্তীকালীন সরকারের ৫ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এ স্থাপনাটি প্রথম
‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। এরপর দেশের অন্যান্য জেলাতেও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়। প্রতিটি স্মৃতিস্তম্ভে গণঅভ্যুত্থানে শহীদদের নাম লেখা রয়েছে।
‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনের পর থেকে নিরাপত্তার স্বার্থে নারায়ণগঞ্জের এ স্মৃতিস্তম্ভের পাশে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
মুবাশ্বির শ্রাবণ/এনএইচআর








