টাঙ্গাইলের মধুপুরে বনাঞ্চল সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন ৫টি অবৈধ করাতকল উচ্ছেদ ও ১ টি কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মহিষমারা ও কুড়ালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে একটি করাতকলের মালিককে নগদ টাকা জরিমানা করা হয়েছে।বন বিভাগ সূত্রে জানা গেছে, মধুপুর রেঞ্জের মহিষমারা বিটের আওতাধীন কুড়ালিয়া বাজার ও কেউটাই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে করাতকলগুলো পরিচালিত হচ্ছিল। অভিযানে লাউফোলা এলাকার পিন্টুর ২টি এবং কেউটাই এলাকার ২টিসহ মোট পাঁচটি করাতকল উচ্ছেদ এবং অপর একটি করাতের মালিক কে জরিমানা করা হয়। এ সময় করাতকলের ইঞ্জিন, চেইন, হুইল ও প্লেটসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। এ ছাড়া অবৈধভাবে করাতকল পরিচালনা করার দায়ে লিটন নামের একজনকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক রোকসানা জাহান, ফরেস্ট রেঞ্জার ফয়সাল হোসেন, সহকারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম ও পুলিশ সদস্যরা।সহকারী বন সংরক্ষক রোকসানা জাহান বলেন, বনাঞ্চল রক্ষায় এবং অবৈধ করাতকল বন্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কোনোভাবেই লাইসেন্স ছাড়া করাতকল চলতে দেওয়া হবে না।\
রাজনীতি
মধুপুরে অবৈধ করাতকল উচ্ছেদ ও জরিমানা

শেয়ার করুন







