নারায়ণগঞ্জে মাদক মামলায় মো. মামুন (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ দাররা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. মামুন মুন্সীগঞ্জের গজারিয়া হোগলাকান্দি এলাকার আব্দুর রশীদের ছেলে। তবে আসামি পলাতক রয়েছে। ।

কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ বলেন, ২০২৫ সালের ১৭ এপ্রিল সোনারগাঁয়ে ঝাউচল এলাকা থেকে মো. মামুনকে সাত হাজার ইয়াবাসহ আটক করা হয়। সে কুমিল্লা থেকে মোটরসাইকেল যোগে ইয়াবা নিয়ে আসছিলো। এই ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ