প্রশ্ন: নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী? নারীর মরদেহ দাফনের সময় কবর ঘিরে পর্দা ঝোলানো কি জরুরি?
উত্তর: পুরুষের মরদেহে ও কাফনে যেমন সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব, নারীর মরদেহ ও কাফনেও সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব।
নারীর মরদেহের যথাযথ পর্দার ব্যবস্থা করা তার অভিভাবকদের কর্তব্য। গোসল করানোর ক্ষেত্রে যেহেতু কাপড় খোলার প্রয়োজন থাকে তাই মৃত নারীর গোসল নারীরা করাবেন। বিশেষ পরিস্থিতিতে যদি কোনো মৃত নারীকে গোসল করানোর জন্য নারী না পাওয়া যায় তাহলে তার মাহরাম কোনো পুরুষ কাপড়ের ওপর দিয়ে পানি ঢেলে গোসল করিয়ে দেবেন। স্পর্শ করার প্রয়োজন হলে হাতে কাপড় পেঁচিয়ে নেবেন।
আরও পড়ুন
মৃত ব্যক্তিকে কাফন পরানোর প্রতিদান
জানাজা ও কবরে নামানোর সময়ও নারীর মরদেহের পর্দার দিকে খেয়াল রাখতে হবে। নারীর মরদেহ কবরে নামানোর সময় মাটি দেওয়ার আগ পর্যন্ত চাদর বা এজাতীয় অন্য কিছু দিয়ে কবর ঘিরে রাখাকে অনেকে উত্তম বলেছেন; তবে এটা জরুরি নয়। যেহেতু লাশ কাফনে ঢাকা থাকে, তাই কবরের চারপাশে পর্দা ঝোলানোর আবশ্যকীয়তা থাকে না।
আরও পড়ুন
ইহরামের কাপড় কাফন হিসেবে ব্যবহার করা যাবে কি?
ওএফএফ








