নাসা মেইনল্যান্ড গার্মেন্টের শ্রমিকদের চলমান সংকট নিরসনে অবশেষে সিদ্ধান্ত হয়েছে। ১২ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের সব ধরনের বকেয়া বেতন-ভাতা এবং ৩০ জুলাইয়ের মধ্যে ২০২৫ সালের বকেয়া অর্জিত ছুটির অর্থ পরিশোধ করা হবে। সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নাসা মেইনল্যান্ডের মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে অনুষ্ঠিত এক জরুরি সভায় শ্রম সচিব মো. আব্দুর রহমান তরফদার এই ঘোষণা দেন। শ্রম সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা, বিজিএমইএ ও বিকেএমইএ-এর নেতৃবৃন্দ, শিল্পপুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি। নাসা মেইনল্যান্ড গার্মেন্টের মলিকের পক্ষে বৈঠকে অংশ নেন ভাইস চেয়ারম্যান রঞ্জন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শ্রমিকদের পক্ষে একটি প্রতিনিধিদল। সংবাদ বিজ্ঞপ্তি।