ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে নাটকীয় দুই ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ইউরোপের দুই শক্তিশালী দল জার্মানি ও নেদারল্যান্ডস। অন্যদিকে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো ও প্যারাগুয়ে। ম্যাচজুড়ে লড়াই, গোল বাতিল, পেনাল্টি মিস আর উচ্ছ্বাস-হতাশার নানা মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়।

ছবির গল্প: নাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডস-জার্মানির বিদায়, উৎসবে মরক্কো ও প্যারাগুয়ে
Football,World Cup,Canada,Mexico,U.S.,30062026
থাম্বে 3 নং ছবিটি রাখবেন
সেকশন: ছবি/ছবি International
ট্যাগ/ মেটা কি ওয়ার্ড:
ছবির গল্প:


টাইব্রেকারে জাস্টিন ক্লাইভার্টের পেনাল্টি ঠেকে যায় গোলবারে, সেই ব্যর্থতাই নেদারল্যান্ডসের বিদায়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়
বলের দখল নিয়ে লড়াইয়ে নেদারল্যান্ডসের ক্রিসেনসিও সামারভিল ও মরক্কোর নুসাইর মাজরাউয়ি
জার্মানির নিক ভোল্টেমাডের নেওয়া পেনাল্টি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্দো গিল
জার্মানির জামাল মুসিয়ালাকে চাপে রাখার চেষ্টা করছেন প্যারাগুয়ের জুনিয়র আলোনসো ও মাতিয়াস গালারজা
টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর হতাশ ইয়োশুয়া কিমিখ ও জার্মানির ফুটবলাররা
জোনাথান টাহ বল জালে জড়ালেও পরে অফসাইডের কারণে সেই গোল বাতিল করা হয়
জার্মান রক্ষণভাগের বিপক্ষে আক্রমণে প্যারাগুয়ের মরিসিও
টাইব্রেকারে সফল স্পটকিকে গোল করে প্যারাগুয়ের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মরিসিও
টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর উল্লাসে ফেটে পড়েন মরক্কোর ফুটবলাররা