নাটোরে আদালত চত্বরে আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক জিপি আসাদুল ইসলামকে রড দিয়ে পিটিয়ে দুই হাত ভেঙ্গে দিয়েছে এক যুবক। সোমবার দুপুরে নাটোর জজকোর্টের আইনজীবীর নিজ চেম্বারে এ ঘটনা ঘটে। আহত আইনজীবীকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী কাবিল হোসেন সিংড়ার চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামের বাসিন্দা। জানা যায়, ওই যুবক চেম্বারে ঢুকে রড দিয়ে আসাদুল ইসলামের মাথায় আঘাত করতে থাকেন। মাথায় আঘাত থেকে বাঁচতে হাত বাড়িয়ে দিলে তার দুই হাত ভেঙ্গে যায়। পরে ওই যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়। সম্প্রতি ওই আইনজীবী একটি দেওয়ানি মামলা করায় অভিযুক্ত যুবক ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছেন। এ ঘটনায় আইনজীবীর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ওসি মনসুর রহমান জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।