বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমানকে নবগঠিত ‘স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’র ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সই করা এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, ১ জুলাই থেকে এই দায়িত্ব কার্যকর হয়েছে। ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন অধ্যাপক বাহানুর রহমান।
দায়িত্ব পালনকালীন সময়ে তিনি প্রচলিত নিয়মে বাসস্থানের সুবিধাসহ ভেটেরিনারি অনুষদের ডিন হিসেবে এবং স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রির ডিন হিসেবেও দায়িত্বভাতা প্রাপ্য হবেন।
১৫০ জন শিক্ষার্থী নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করতে যাচ্ছে ‘স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’।
এসআর








