নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: নতুন নেতৃত্ব, নতুন প্রত্যয় আর মানবসেবার অঙ্গীকারকে সামনে রেখে রোটারি ক্লাব অব ঢাকা লিজেন্ড আনুষ্ঠানিকভাবে শুরু করেছে রোটারি বর্ষ ২০২৬–২০২৭-এর কার্যক্রম। ‘Create Lasting Impact’ প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত কলার হ্যান্ডওভার ও উদ্বোধনী সভায় অংশ নেন দেশের বিশিষ্ট রোটারি নেতৃবৃন্দ, ক্লাবের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন নেতৃত্বের ধারাবাহিকতা ও সেবামূলক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনার বার্তা দেয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে রাজধানীর বোট ক্লাবের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক আবিদুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব ঢাকা লিজেন্ডের প্রেসিডেন্ট রোটারিয়ান মো. রবিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন আইপিপি ও অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান ফারজানা তানিয়া, রিপসা চিফ কো-অর্ডিনেটর (অ্যাডমিন) পিপি মাহামুদুল হাসান তুহিন, রিপসা পাবলিক ইমেজ কো-অর্ডিনেটর আইপিপি লুবনা আফরোজ, পাস্ট প্রেসিডেন্ট দাতা মাগফুর, চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান মো. নুরুন নবী, রোটারি ক্লাব অব ঢাকা লিজেন্ডের সদস্যবৃন্দ এবং ‘Create Lasting Impact’ বর্ষের বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্টরা।

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল কলার হ্যান্ডওভার। এ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয় এবং রোটারি বর্ষ ২০২৬–২০২৭-এর কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মানবকল্যাণে নিবেদিত সেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে দক্ষ নেতৃত্ব, সদস্যসংখ্যা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং টেকসই সামাজিক উন্নয়নের উদ্যোগকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে সমাজে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে রোটারি ক্লাব অব ঢাকা লিজেন্ডের পক্ষ থেকে উপস্থিত সকল সম্মানিত অতিথি, রোটারিয়ান এবং অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আয়োজকদের ভাষ্য, সবার আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের কারণেই অনুষ্ঠানটি সফল, সুশৃঙ্খল এবং স্মরণীয় হয়ে উঠেছে।

 

The post নতুন নেতৃত্বে দীর্ঘস্থায়ী পরিবর্তনের অভিযাত্রায় রোটারি ক্লাব অব ঢাকা লিজেন্ড appeared first on ZoomBangla.