ভূঞাপুরে নৌকায় রঙের কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকার ফরিদুল ইসলাম ও ইয়াছিন আলী। স্থানীয়রা জানান, যমুনা নদীর দুর্গম শুশুয়া চরে তারা একসঙ্গে নৌকায় রঙের (আলকাতরা) কাজ করছিল।