বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশজুড়ে ক্যাশলেস বা নগদহীন লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) ‘বাংলা কিউআর’ (Bangla QR) ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি নেছারাবাদ শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।‘এক দেশ, এক কিউআর’ এবং ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’–এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক নেছারাবাদ শাখার ব্যবস্থাপক মো. আসলাম মিয়া।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেছারাবাদ বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার এবং পূবালী ব্যাংকের ছারছিনা শাখার ব্যবস্থাপক মো. মনির হোসেন।পূবালী ব্যাংকের কর্মকর্তা মো. জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরূপকাঠি বাজারের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকেরা ব্যবসায়ীদের হাতে ‘বাংলা কিউআর’ সেবা তুলে দেওয়ার পাশাপাশি ক্যাশলেস লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও ব্যবহারবিধি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চলতি বছরের ১ জুলাই থেকে সারা দেশে কিউআর ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে এ কর্মসূচির আয়োজন করে পূবালী ব্যাংক।\
রাজনীতি
নেছারাবাদে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইনের উদ্বোধন

শেয়ার করুন







