নেপালে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাতীয় সংসদ। একইসঙ্গে দুর্যোগকবলিত দেশটির পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী ও মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংসদে জানানো হয়েছে।