মাঝে বাকি আর ৪ দিন। তারপরও বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। এখনো বাকি রয়েছে সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের খেলা। এর মধ্যেই পশ্চিমবঙ্গের আর্জেন্টাইন ভক্তদের উন্মাদনা যেন তুঙ্গে পৌঁছেছে। এসবের ভেতরে এক নারী ফুটবল ভক্তের বিশেষ পোশাক ও মেকাপ নজরে এসেছে সবার।

আর্জেন্টিনার পতাকার রঙে মেকআপ ও পোশাকে নিজেকে সাজিয়ে তুলেছেন হাওড়ার নারী ভক্ত কৃতিকা বিশ্বাস। তার আত্মবিশ্বাস এবারও বিশ্বকাপ নিতে চলেছে তার দল।

কৃতিকা জানিয়েছেন, আমি আর্জেন্টিনার ভক্ত। আমার মনে হলো, আর্জেন্টিনা ফুটবলের প্রতি আমার ভালোবাসা প্রকাশ করা উচিত মেকাপের মাধ্যমে।

তিনি আরও বলেন, আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ নেবে। দলটি আমাদের কাছে এক আবেগের নাম। আর সেই আবেগটা মেকআপের মাধ্যমেই প্রকাশ করতে চাই।

মেকআপ আর্টিস্ট সমীর দেবনাথ জানিয়েছেন, কৃতিকা আর্জেন্টিনার অনেক বড় ভক্ত। আমি নিজেও আর্জেন্টিনার ভক্ত। তাই আমি কৃতিকাকে দেশটির সংস্কৃতির রঙের সাজিয়ে তুলেছি। আমার বিশ্বাস, আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জিতবে।

এদিকে, শুধু কৃতিকাই নন, আর্জেন্টিনাকে নিয়ে পুরো হাওড়ার ফুটবলপ্রেমীদের মধ্যেই অন্যরকম এক আমেজ লক্ষ্য করা যাচ্ছে। চায়ের দোকান থেকে শুরু করে ক্লাবের আড্ডা- সবখানেই এখন আলোচনা-সমালোচনার মূলে মেসির দল।

ডিডি/এসএএইচ