জি বি এম রুবেল আহম্মেদ

নীরব ক্ষরণ

জীবন নামক অদৃশ্য অবয়বে
একটা ঘুণপোকা বাসা বেঁধেছে
প্রতিনিয়ত সেই অশান্ত ঘুণ
কুরে কুরে খাচ্ছে ভেতর।

শোক তারা

দূর আকাশে দেখি অগণিত তারা
জ্বলছে মিটিমিটি
তাদের মাঝে একা ছুটছো তুমি
চাঁদকে ছোঁবে বলে।
লক্ষ কোটি ভিড়ে
বলো–কোথায় তোমায় খুঁজবো আমি?

বিপরীত অনুভব

একই আকাশ
অথচ—
একদিকে বিষণ্নতা
আরেক দিকে উল্লাস

আকাশের রং

এক আকাশের কত রং
ক্ষণে ক্ষণে বদলায় রূপ–
কখনো ধূসর, সাদা, নীল
কখনো রংধনুর মতো রঙিন
আবার কখনো বিষণ্নতায়
জমে থাকা একগুচ্ছ মেঘ।

আরও পড়ুন

অলোক আচার্যের কবিতা / স্মৃতির উঠানে কে হাঁটে এবং সাইরেন

এসইউ