বাড়ির ট্যাক্সের টাকা নিয়ে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই অভিজ্ঞতার কথা জানান দুদু।
আরও পড়ুন
আগামী এক বছরে সরকারের সাফল্য আরও দৃশ্যমান হবে: দুদু
শামসুজ্জামান দুদু বলেন, ‘আমার একটা অভিজ্ঞতার কথা বলি। বাড়ির ট্যাক্স দেবো সরকারকে। ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের মাধ্যমে দিতে হবে। নিয়ম। এজেন্ট ব্যাংকিংয়ের অফিস কোথায় আছে, তাদের নাম্বার কী, কোনো বিল্ডিংয়ের কোনো ঠিক-ঠিকানা নেই। ডাচ বাংলা সরাসরি আবার নেবে না। এই এক অদ্ভুত ঘটনা। ব্যাংক যদি সরাসরি এই টাকাটা নিতো তাহলে বেঁচে যেতাম। এখন কী করি!’
ইএ








