বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অধীন ডাটা এন্টি অপারেটর পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। ১০ জুলাই ২০২৬ তারিখ ঢাকার ছয়টি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার বিস্তারিত তথ্য

পদের নাম: ডাটা এন্টি অপারেটর

পদসংখ্যা: ৪৬৮

পরীক্ষার তারিখ ও সময়: ১০ জুলাই ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ৪৪, বয়স ৩৫ হলেও আবেদন

কেন্দ্র তালিকা

১. শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আগারগাঁও, ঢাকা।

২. শেরে বাংলানগর সরকারি বালক উচ্চবিদ্যালয়, আগারগাঁও, ঢাকা।

৩. সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, গজনবী রোড, কলেজ গেট, মোহাম্মদপুর, ঢাকা

৪. ঢাকা কলেজ, নিউমার্কেট, ঢাকা।

৫. ইডেন মহিলা কলেজ, আজিমপুর, ঢাকা।

৬. বিসিআইসি কলেজ, চিড়িয়াখানা রোড, মিরপুর, ঢাকা।

চীনে বিনা মূল্যে স্নাতকোত্তর, শোয়ার্জম্যান স্কলারস প্রোগ্রামের সব তথ্য জেনে নিন

পরীক্ষাসংক্রান্ত নির্দেশাবলি

১.

লিখিত পরীক্ষার প্রবেশপত্র এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ৬ জুলাই ২০১৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ডাউনলোড করা যাবে।

২.

নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

৩.

ব্যাগ, বইপত্র, মুঠোফোন, ঘড়ি, ক্যালকুলেটর ও ইলেকট্রনিক কার্ড/ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

*বিস্তারিত দেখুন এই ঠিকানায়।