* অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে সিনেমা ‘হরিজন : অ্যান আমেরিকান সাগা-চ্যাপটার ওয়ান’। এতে দেখা যাবে, ১৮০০-এর দশকের আমেরিকান সীমান্তে বসতি স্থাপন ও বিস্তারের পটভূমিতে বিভিন্ন মানুষের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে যায়।
* ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং হচ্ছে ‘ব্যানানা বল : পার্টি অ্যামিমেলন ভার্সেস কোকোনাটস’। এতে দুটি প্রতিদ্বন্দ্বী দল এক অনন্য, মজার ও দ্রুতগতির বেসবল স্টাইলে মুখোমুখি হয়। খেলায় নিয়ম ভেঙে নাটকীয় মুহূর্ত, হাস্যরস ও দর্শক-অংশগ্রহণ থাকে।
* নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে ‘দ্য গ্রেট ওয়ার’। এটি হলো প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাসভিত্তিক একটি তথ্যচিত্র সিরিজ। এতে যুদ্ধের সূচনা, প্রধান শক্তিগুলোর সংঘর্ষ, ট্রেঞ্চ যুদ্ধের ভয়াবহতা এবং বৈশ্বিক রাজনীতিতে এর গভীর প্রভাব তুলে ধরা হয়। সিরিজটি যুদ্ধের মানবিক ও ঐতিহাসিক দিক বিশ্লেষণ করে।








