নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামের মামুন মিয়া হত্যার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার (২৫ জুলাই) দুপুরে পলাশ থানার সামনে এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চাঞ্চল্যকর মামুন হত্যা মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে বের হওয়ার পর থেকে আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা মামলার বাদী ও তার পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। এতে নিহত মামুনের পরিবার ও মামলার সাক্ষীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।কর্মসূচিতে বক্তব্য দেন নিহতের মা সালমা বেগম, বোন রত্না আক্তার, এলাকাবাসীর পক্ষে কাইয়ুম মিয়া, ইলিয়াস হোসেন, মোস্তাক মিয়া, মোতালিব হোসেন ও শিমলা বেগম প্রমুখ। বক্তারা প্রশাসনের কাছে দ্রুত আসামিদের কঠোর শাস্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
অপরাধ
পলাশে হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

শেয়ার করুন







