পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে দলের নীতি নির্ধারণী ও উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শনিবার (২৫ জুলাই) সকালে রাষ্ট্রায়ত্ত ১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতির বিচার দাবি প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে রিজভী জানান, এটিও দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়।এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, নবনিযুক্ত চেয়ারম্যানরা সম্পূর্ণ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।বিএনপির শীর্ষ নেতৃত্বের মূল্যায়নের কথা তুলে ধরে সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান দলের বিভিন্ন পর্যায়ে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সঠিকভাবে মূল্যায়ন করছেন।"শ্রদ্ধা নিবেদনকালে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
রাজনীতি
পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের উচ্চ পর্যায়ে: রিজভী

শেয়ার করুন







